নবীগঞ্জে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আব্দুল কালাম (৬০) নামের এক বৃদ্ধ ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার (১৯ মার্চ) রাতে উপজেলার কুর্শি ইউনিয়নের বাংলাবাজার এলাকার মাস্টার ব্রিকস ফিল্ডের সামনে নবীগঞ্জ-আউশকান্দি সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল কালাম কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামের মৃত আরমান উল্লাহর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) গোলাম মুর্শিদ।
তিনি জানান, গতকাল রাতে উপজেলার কুর্শি ইউনিয়নের ফুটারমাটি গ্রাম থেকে নিজ বাড়ি এনাতাবাদ গ্রামে হেঁটে ফিরছিলেন আব্দুল কালাম। এ সময় মাস্টার ব্রিকস ফিল্ডের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ওই বৃদ্ধকে ধাক্কা দেয়।
ওসি আরও জানান, স্থানীয় লোকজন গুরুতর আহত আব্দুল কালামকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণ করেন। পুলিশ হাসপাতালে নিহতের ছুরতহাল তৈরি শেষে মরদেহ থানায় নিয়ে আসে।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More



Comments are Closed