কমলগঞ্জে সহকারি শিক্ষকদের সম্মেলন ও পরিচিতি সভা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ “শিক্ষকের মর্যাদার জয় হোক” এই শ্লোগান নিয়ে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি কমলগঞ্জ উপজেলা শাখার সম্মেলন ও নবাগত সহকারি শিক্ষকদের পরিচিতি সভা শনিবার (১৮মার্চ) সকাল ১১টায় কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।
সহকারি শিক্ষক সমিতি কমলগঞ্জ উপজেলা শাখার সমিতির সভাপতি মো. আজিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রানা রঞ্জন সিনহার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অজিত পাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংঘঠনের সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক বাহার উদ্দিন, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মো. এনামুল কবির ও সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান মোহন।
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সমিতির মৌলভীবাজার জেলা শাখার সদস্য সচিব সিরাজুল ইসলাম, উপজেলা শাখার সভাপতি মামুনুর রশীদ, সাধারন সম্পাদক মোশাহীদ আলী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শিবানন্দ কৈরী, প্রধান শিক্ষক গাজী সালাউদ্দিন ও সালাউদ্দিন খালেদ প্রমুখ। অনুষ্ঠানে নতুন সহকারি শিক্ষকদের পরিচিতি ও ফুল দিয়ে বরণ করা হয়।
পরিচিতি সভা শেষে কাউন্সিল অধিবেশনে মো. আজিজুর রহমানকে সভাপতি ও রানা রঞ্জন সিনহাকে পূণ:রায় সাধারন সম্পাদক নির্বাচিত হন।
Related News
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More
কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলকRead More



Comments are Closed