Main Menu

‘বিদ্যুতের চুরি-সিস্টেম লস ও তিতাসের দুর্নীতিবাজদের তালিকা করার দাবি’

বৈশাখী নিউজ ডেস্ক: গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী ও সদস্য সচিব মকসুদ হোসেন এক বিবৃতিতে গরম না পড়তেই লোডশেডিং শুরু হয়েছে। অপরদিকে গত ৪ মার্চ-২০২৩ তারিখে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত “চুরি সিস্টেম লসে ডুবছে বিদ্যুৎ খাত”। ১৪ মার্চ-২০২৩ তারিখে প্রতিদিনের বাংলাদেশে “তিতাসের দুর্নীতিবাজরা এত শক্তিশালী!” শিরোনামে প্রকাশিত সংবাদে গভীর উদ্বোগ, উৎকণ্ঠা ও তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, বিশ্বের গড় সিস্টেম লস ৮%, বাংলাদেশ প্রায় ১১%। প্রতিদিন গায়েব হচ্ছে ১৮ কোটি টাকা মূল্যের বিদ্যুৎ। এসব চুরির মাধ্যমে বিদ্যুৎ লুটপাট করে দেখানো হচ্ছে সিস্টেম লস। দিন শেষে বিদ্যুতের দাম বৃদ্ধির নামে এই ক্ষতি চাপানো হচ্ছে সরল নির্দোষ গ্রাহকদের উপর। সংশ্লিষ্ট মহল মনে করছেন শুধু বিদ্যুৎ চুরি ঠেকাতে পারলেই বছর অন্তত ২ হাজার ৮ শত ৭৭ কোটি টাকা বাঁচানো যাবে।

এদিকে সমন্বয়ের নামে সরকার অযৌক্তিক, অসাংবিধানিক ভাবে বিদ্যুতের দাম বাড়িয়েছেন ১৪ বছরে ১৩ বার।

অপর দিকে বসিয়ে বসিয়ে বিদ্যুৎ কেন্দ্রগুলোর চার্জ দিতে যেয়ে খালি হচ্ছে রাজকোষ। সরকার চাহিদা অনুযায়ী অনেক পরিকল্পনা বাস্তবায়নের পরও আশানুরূপ ফল আসছে না। চুরি বন্ধ করতে পারলে বছরে প্রায় ৬% সিস্টেম লস ও ২ হাজার ৮ শত ৭৭ কোটি টাকার বিদ্যুৎ বাঁচানো যেতো।

এদিকে নারায়ণগঞ্জ, মগবাজার ও সিদ্দিক বাজার সহ কয়েকটি স্থানে বড় বড় বিস্ফোরণের ঘটনায় অনুসন্ধানে নাম এসেছে তিতাসের গাফলতি। এসব ঘটনায় প্রায় শতাধিক বনি আদম নিহত হয়েছেন। নির্মম এই মৃত্যুর ঘটনায় দেশবাসীর হৃদয় ক্ষত-বিক্ষত হলেও তিতাসের বড় বড় কর্মকর্তাদের বুক কাপে না। দেশবাসীর জিজ্ঞাসা তিতাসের দুর্নীতিবাজ সিন্ডিকেটরা কি আইনের ঊর্ধ্বে?

বিলাস বহুল গাড়ী-বাড়ি দিয়ে চাহিদা মেটানোর পরও, এই নৈরাজ্য-বিশৃঙ্খলা মেনে নেয়া যায় না। জাতিসংঘের সনদ অনুযায়ী ভোক্তা, যে বিদ্যুৎ কিনছে, তার দাম ও মান যাচাই-বাছাই করার অধিকার তার আছে। রাষ্ট্র আইন দ্বারা সেই অধিকার নিশ্চিত করবে। কিন্তু ভোক্তাদের সেই অধিকার আজ খর্ব হচ্ছে।

সাফকথা, বিদ্যুতের চুরি-সিস্টেম লস ও তিতাসের দুর্নীতিবাজদের তালিকা তৈরি করে উপযুক্ত শাস্তি নিশ্চিতকরণ চায় দেশবাসী। পাশাপাশি চুরি ও অপচয় ঠেকানো, গ্যাস-বিদ্যুতের দাম সহনীয় পর্যায়ে আনার লক্ষ্যে রাজপথে গণআন্দোলন গড়ে তোলতে দেশবাসীকে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের ব্যানারে সংগঠিত হওয়ার আহবান জানান। বিজ্ঞপ্তি

 

Share





Related News

Comments are Closed