সুনামগঞ্জ-সিলেট সড়কে ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের হালুয়ারগাঁও এলাকায় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হন আরও দুজন।
মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১০টার দিকে হালুয়ারগাও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চট্টগ্রামের নাসির আলম (২৮) ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হাদিউল ইসলাম কামালি (২৪)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকালে সুনামগঞ্জ থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাক ও জগন্নাথপুর থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে আসা সিএনজিচালিত একটি অটোরিকশা হালুয়ারগাঁও এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে অটোরিকশায় থাকা দুজনের মৃত্যু হয়। আহত দুজনকে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে একজনকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার চৌধুরী বলেন, মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। ট্রাকের চালককে আটক করা হয়েছে।
Related News
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed