কমলগঞ্জে মাকে হত্যার কয়েক ঘন্টার ব্যবধানে ঘাতক পুত্র আটক
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে লাঠির আঘাতে মাকে হত্যার অভিযোগে কয়েক ঘন্টার ব্যবধানে ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ।
জানা যায়, মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের আলীনগর চা বাগানের বড় লাইন এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা দেয়ন্তী নুনিয়াকে লাঠি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে ছেলে সাধন নুনিয়া। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন দেয়ন্তী নুনিয়া। পরে স্থানীয় লোকজন তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে শমশেরনগর ক্যামেলিয়া ডানকান ব্রাদার্স হাসপাতালে ভর্তি করান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাতে দেয়ন্তীর মৃত্যু হয়।
এদিকে ঘটনার পর থেকে গা ঢাকা দেয় ঘাতক পুত্র সাধন নুনিয়া। তবে পুলিশের জোর তৎপর অভিযানে মঙ্গলবার দিবাগত রাত আড়াই টার দিকে কমলগঞ্জ থানার এসআই হারুনুর রশীদ এর নেতৃত্বে ঘাতক পুত্র সাধন নুনিয়াকে আলীনগর চা বাগান এলাকা থেকে আটক করে।
কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, পুলিশের অব্যাহত অভিযানে অভিযুক্ত সাধন নুনিয়াকে রাতেই আটক করতে সক্ষম হয় পুলিশ। তিনি আরো বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। অভিযুক্ত সাধন নুনিয়াকে বুধবার সকালে আদালতের মাধ্যমে কারাগারেপাঠানো হয়েছে।
Related News
শ্রীমঙ্গলে যুবদলের ৬ নেতাকে শোকজ
বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্র ঘোষিত সাংগঠনিক কর্মসূচি যথাসময়ে পালন না করা ও দায়িত্বে অবহেলার অভিযোগেRead More
কমলগঞ্জে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত ৩টি ঘর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের হরিশ্বরণ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘরRead More



Comments are Closed