Main Menu

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ সন্তানসহ মায়ের মর্মান্তিক মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: নাটোরের বড়াইগ্রামের খাকসা উত্তরপাড়া গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই সন্তানসহ এক মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন স্বামী অলি প্রামাণিক (৩৫)।

মঙ্গলবার (৭ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আক্তার (৩০) ও তার দুই সন্তান অনিয়া (১০) ও অমর (৩)।

স্থানীয় সাবেক ইউপি সদস্য সাদেক প্রামাণিক জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে টিন শেড ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এ সময় পরিবারের সকলে অগ্নিদগ্ধ হয়। অগ্নিদগ্ধ চিকিৎসাধীন অলি প্রামাণিক একজন বাস চালক।

 

Share





Related News

Comments are Closed