আরটিএম টেকনিক্যাল ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু রোববার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে ২০২৩ সালের স্প্রিং সেমিস্টারে সপ্তাহ ব্যাপী ভর্তি মেলা ৫ মার্চ রবিবার হতে শুরু হবে। প্রতিদিন সকাল ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত ভর্তি মেলার কার্যক্রম পরিচালিত হবে।
নগরীর পূর্ব শাহী ঈদগাস্থ ইউনিভার্সিটির ক্যাম্পাসে ভর্তি মেলা উপলক্ষে ইউনিভার্সিটির তিনটি ফ্যাকাল্টির অধীনস্থ ইইই, সিএসই, ইংলিশ, বিবিএ, ফ্যাশন ডিজাইন, এমবিএ, ইএমবিএ, এমপিএইচ ও এম.এড প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তিতে বিশেষ সুযোগ প্রদান করা হবে।
সিলেটের সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্পট এডমিশনে ৫০% ছাড়সহ গ্রুপ এডমিশনে বিশেষ ছাড়ের সুবিধা প্রদান করা হবে। এছাড়া মুক্তিযোদ্ধা সন্তান ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য ১০০% পর্যন্ত স্কলারশীপ প্রদান করার সুযোগ রয়েছে।
এবারের ভর্তি মেলায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে র্যাফেল-ড্র এর মাধ্যমে ল্যাপটপ ও মোবাইল ফোনসহ বিভিন্ন আইসিটি গ্যাজেটের আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে।
উল্লেখ্য, ২০২১ সালে প্রতিষ্ঠিত আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট মানব সম্পদ উন্নয়ন বিশেষজ্ঞ ড. আহমদ আল কবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া ইংল্যান্ডের লিডস ইউনিভার্সিটিতে প্রায় ২০ বছরের শিক্ষকতা সহ উচ্চশিক্ষা ও গবেষণায় ৪০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষাবিদ প্রফেসর ড. আবু নাসের জাফর উল্লাহ ভাইস-চ্যান্সেলর হিসেবে, সিলেট শিক্ষাবোর্ডের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর মমতাজ শামীম ট্রেজারার হিসেবে, শিক্ষা মন্ত্রণালয়ের প্রাক্তন যুগ্মসচিব সৈয়দ জগলুল পাশা রেজিস্ট্রার হিসেবে আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি পরিচালনায় দায়িত্ব পালন করছেন।
ভর্তি মেলা চলাকালীন সময়ে দশতলা সুবিশাল ইউনিভার্সিটি ভবন, সমৃদ্ধ লাইব্রেরি, সুবিন্যস্ত কম্পিউটার ল্যাবরেটরি সহ অন্যান্য ল্যাবরেটরি, ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার, ক্যাফেটেরিয়া ও সুবিশাল অডিটোরিয়াম পরিদর্শনের জন্য ইউনিভার্সিটির কর্তৃপক্ষ মেলায় আগত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও সুধীবৃন্দের প্রতি অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed