Main Menu

সম্পদের হিসাব দাখিলের বিধান বাস্তবায়নের দাবি

বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, দুর্নীতির সূচকে বাংলাদেশ বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে আজ ১২তম। বার্লিন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা টিআই-২০২২ প্রতিবেদনে এই চিত্র ফুটে উঠেছে। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ান হয়েছে। ৪ বার বিএনপির আমলে, ১ বার আওয়ামীলীগ আমলে। সরকারের শীর্ষ নেতৃবৃন্দদের কাছ থেকে দুর্নীতি বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলা হলে, বাস্তবে তার কোন প্রতিফলন নেই। ২০১৯ সালে ক্যাসিনোর বিরুদ্ধে অভিযানে সরকার থেকে বলা হয়েছিল এদের কাউকে ছাড় দেয়া হবে না। ইসমাইল হোসেন স¤্রাট, জিকে শামীম, খালেদ মাহমুদ সহ যে ১৩ জনের বিরুদ্ধে ৫টি মামলা হয়েছিল তার কোনটির বিচার এখনো শেষ হয়নি।

এদিকে ক্যাসিনো মামলায় আরো এক পলাতক আসামী দুর্বৃত্ত কাউন্সিলর সাঈদ দেশে এসে স্বাভাবিক জীবন যাপন করছে। তাকে এখনো গ্রেফতার করা হয়নি। বরং সুরক্ষা দেয়া হচ্ছে। সংসদ সদস্য আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আব্দুস সোবহান গোলাপের আমেরিকায় ১০টি বাড়ি কেনা বিষয়ে সরকারের হাইকমান্ডের পক্ষ থেকে কোন বক্তব্য নেই। বাতাসে উড়ছে দুর্নীতির দূষণকণা।

২৯ জানুয়ারি-২০২৩ দৈনিক কালবেলায় প্রকাশিত বাপেক্সের ৬০০ কোটি টাকা লোপাট। ১২ ফেব্রæয়ারি-২০২৩ দৈনিক আমাদের সময় এ প্রকাশিত যশোর সদর আঞ্চলিক কৃষি অফিসের সহকারী কর্মচারী আব্দুল মালিক ২৫ জন চাকুরী প্রার্থীদের কাছ থেকে ২ কোটি ১৩ লাখ টাকা আত্মসাৎ, কুষ্টিয়া মার্কেট ও বিপুল জমি মালিক বলে প্রকাশিত হয়েছে। ২৯ ফেব্রæয়ারি-২০২৩ প্রতিদিনের বাংলাদেশে প্রকাশিত প্রকৃত আয় গোপন রেখে ব্যবসায় ক্ষতি দেখিয়ে ১০ বছরে ৩২ হাজার কোটি টাকার বেশি আয়কর ফাকি দেয়া হয়েছে। বিভিন্ন ট্রাইবুন্যালে মামলা ঝুলে আছে প্রায় দেড় লাখ। চাউল সহ নিত্যপণ্যের ঊধ্বগতি দামে সাধারণ জনগণ আজ মানসিক ভাবে খুবই বিপর্যস্ত।

বিদ্যুৎ বিভাগের দুর্নীতিবাজ কর্মকর্তা ভারতের আদানি গ্রুপের সাথে বিদ্যুতের যে চুক্তি করেছেন তা অস্বচ্ছ ও বৈষম্যমূলক হিসেবে বিভিন্ন সংস্থা আখ্যায়িত করেছে। এদিকে দুর্নীতির বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্যও আছে। ঐক্যবদ্ধ কর্মসূচি নেই। কথাবার্তা পরিষ্কার দুর্নীতি বন্ধ করতে ও হক, ইনসাফের শাসন কায়েমের লক্ষ্যে সরকারী কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব দাখিলে বিধান বাধ্যতামূলক ও শীর্ষক দুর্নীতিবাজদের বিরুদ্ধে মৃত্যুদন্ডের বিধান বাস্তবায়নের দাবীতে যুব সমাজকে সোচ্চার ভ‚মিকা পালন করতে হবে ও আদানির সাথে দুর্নীতিযুক্ত চুক্তি বাতিল চায় দেশবাসী।

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ৩ মার্চ শুক্রবার সন্ধ্যায় সিলেট নগরীর সুরমা মার্কেটস্থ পাপড়িকা রেস্তোরায় আয়োজিত যুব জমায়েতে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।

যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইমাম হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক রিকন তালুকদার লিকনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী।

প্রধান বক্তার বক্তব্য রাখেন ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনতা মকসুদ হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট। বক্তব্য রাখেন যুব ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি নিয়াছ কুদ্দুস খান, সহ সভাপতি নুরুল ইসলাম জিতু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুর আহমদ জুনেদ, মহিলা সম্পাদিকা রুনা বেগম, কেন্দ্রীয় নেতা হেলাল আহমদ চৌধুরী, রিপন মিয়া, জাহেদ আহমদ, মিসবাহ উদ্দিন, রতন তালুকদার প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন যুবনেতা হেলাল আহমদ চৌধুরী।

সভায় দৈনিক মানব জমিন সিলেটের ব্যুরো প্রধান, বিশিষ্ট সাংবাদিক ওয়েছ খসরুর বড় ভাই কয়েছ আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed