সিলেটে জাতীয় পিঠা উৎসব শুরু হচ্ছে ৯ মার্চ থেকে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের পিঠা উৎসব আগামী ৯ মার্চ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে।
এবার সিলেট জেলা ক্রীড়া সংস্থা ভবন প্রাঙ্গণে চার দিনব্যাপী অনুষ্ঠিত হবে পিঠা উৎসব। এ ব্যাপারে ইতোমধ্যে প্রস্তুতি অনেকটাই সম্পন্ন হয়ে গেছে।
জাতীয় পিঠা উৎসবের প্রস্তুতির অগ্রগতি নিয়ে শুক্রবার (৩ মার্চ) রাতে কবি নজরুল অডিটোরিয়াম প্রাঙ্গণে জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ সিলেট শাখার সভা অনুষ্ঠিত হয়। এতে সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হয়েছে।
সংগঠনের সিলেট জেলা শাখার আহবায়ক আল আজাদের সভাপতিত্বে ও সদস্য সচিব রজত কান্তি গুপ্তর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন যুগ্মআহবায়ক শামসুল আলম সেলিম, যুগ্ম সদস্য সচিব সুকান্ত গুপ্ত, সদস্য উজ্জ্বল দাশ, খোকন ফকির, নাজিকুল রানা, ধ্রুবজ্যোতি দে, আশরাফুল ইসলাম অনি প্রমুখ।
উৎসবে বাঙালি সংস্কৃতির অন্যতম উপাদান বাহারি পিঠার প্রদর্শনী ও বিক্রির পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে।
পিঠা প্রদর্শনী ও বিক্রির জন্যে স্টল নিতে আগ্রহীদেরকে সুকান্ত গুপ্তর সঙ্গে (মোবাইল ফোন নম্বর ০১৭৩৫০২৪২০৫) যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি
Related News
জালালাবাদ গ্যাস কার্যালয়ে দুদক: ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমস লিমিটেডের প্রায় ৮০ লাখ টাকাRead More
সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র বিক্ষোভ সমাবেশ শুক্রবার
বৈশাখী নিউজ ডেস্ক: হযরত শাহজালাল (রহ.)-এর মাজার কমিটির সংস্কার এবং দৈনন্দিন হিসাব-নিকাশের স্বচ্ছতা নিশ্চিত, বর্তমানRead More



Comments are Closed