Main Menu

নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রক্রিয়া স্থগিতের দাবি

বৈশাখী নিউজ ডেস্ক: গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রিয় কমিটির এক জরুরী সভা শুক্রবার (৩ মার্চ) বাদ জুম্মা সিলেট নগরীর বন্দরবাজারস্থ পাকশী হোটেলে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, ভোক্তা পর্যায়ে মাসে, মাসে বাড়ছে বিদ্যুতের দাম। নির্বাহী আদেশে এই দাম বৃদ্ধি কোনো ভাবেই গ্রহনযোগ্য হতে পারেনা। বিদ্যুৎ বিভাগের এক শ্রেণির অসাধু কর্মকর্তাদের অসচ্ছতা, অযোগ্যতা, দক্ষতার অভাবে নির্দোষ অসংগঠিত সরল প্রাণ বিদ্যুৎ গ্রাহকদের দফায় দফায় বাড়তি মূল্য বৃদ্ধির খড়গ থেকে উদ্ধার করার জন্য চৌকষ মাননীয় প্রধানমন্ত্রীর জরুরী হস্তক্ষেপের প্রয়োজন বলে সচেতন দেশপ্রেমিক ব্যক্তিবর্গরা মনে করেন।

একদিকে নিত্যপণ্যের বাজারে চরম অস্থিরতা নৈরাজ্য বিরাজ করছে। অপরদিকে সাধারণ মানুষ বাড়তি খরচের শিকার হয়ে চরম হিমশিম খাচ্ছেন। আগে জনগনের সহিত মতামতের ভিত্তিতে বিদ্যুতের দাম নির্ধারণ করতো (বি.ই.আর.সি.)। বি.ই.আর.সি এর সেই ক্ষমতা সরকার আইন সংশোধন মাধ্যমে এই সংস্থাকে টুটোজগন্নাথ বানিয়েছে। এই নিয়ে বিদ্যুতের দাম ১৩ বার বাড়ানো হলো।

এদিকে চুরি ও অপচয় বন্ধে বাসা বাড়িতে গ্যাস-বিদ্যুতের প্রি-প্রেইড মিটারের কাজ খুবই ধীরগতিতে চলছে তা রহস্যজনক। অন্যদিকে ভারতে পতাকায় শরীর ঢেকে লুটকারী আদানী গ্রুপের সাথে উচ্চ দামে বিদ্যুৎ চুক্তি কতটুকু যুক্তিসংগত? টিআইবি বলেছে এ চুক্তির মাধ্যমে দূর্নীতি জড়িত। আমরাও মনে করি এই অসচ্ছ বৈষম্য মুলক দূর্নীতির মাধ্যমে বিদ্যুৎ বিভাগের একশ্রেণির দূর্ণীতিবাজ কর্মকর্তারা তাদের হীন স্বার্থে আদানীর সহিত চুক্তি করেছেন। বিদ্যুৎ কেনার সব চুক্তি ডলারের দামে করার কারনে এক বছরে পিডিবি বাড়তি খরচ ১২ হাজার কোটি টাকা ব্যয় হবে। দেশবাসী মনে করে এজন্য নাকি সমন্বয়ের মাধ্যমে বার বার বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে? সাফ কথা ক্যাপাসিটি চার্জের নামে অপচয়, অদক্ষ, অযোগ্য, অসাধু বিদ্যুতবিভাগের কর্মকর্তাদের চিহ্নিত করে এদেরকে অপসারণ ও দেশপ্রেমিক জ্বালানি বিশেষজ্ঞদের সমন্বয়ে বি.ই.আর.সি কে পুর্নগঠন করার জোর দাবি জানিয়ে বলেন অবিলম্বে ভারতের আদানী গ্রুপের সহিত বিদ্যুৎ বিভাগের চুক্তি বাতিল করত: নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া দ্রুত স্থগিত করার জন্য সরকারের নিকট জোর দাবি জানান। পাশাপাশি সকল বিভাগীয় জেলা, মহানগর, উপজেলাগুলোতে গ্যাস-বিদ্যুৎ কল্যান পরিষদের কমিটি গঠন করে অসংগঠিত বিদ্যুত গ্রাহকদের সংগঠিত হওয়ার জন্য সকলের প্রতি আকুল আহবান জানিয়েছেন নেতৃবৃন্দরা।

গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রিয় আহবায়ক সিনিয়র আইনজীবি নাছির উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব জননেতা মকসুদ হোসেন এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী, উপদেষ্টা নেছারুল হক বুস্তান, সদস্য ডাঃ অরুণ কুমার দেব, মাষ্টার মহি উদ্দিন, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মামুনুর রশীদ এডভোকেট, এহসানুল হক তাহের, আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, তারেক আহমদ বিলাস, আব্দুল মোতাওয়ালী ফলিক, আফছারুজ্জামান আফছর, কয়েছ আহমদ সাগর, সরোজ ভট্টাচার্য্য, ইসমত ইবনে ইসহাক সানজিদ, রফিকুল ইসলাম সিতাব, কামাল আহমদ তালুকদার, যুবনেতা ইমাম হোসেন, নিয়াস কুদ্দুস খান, মাহবুব ইকবাল মুন্না প্রমুখ।

 

Share





Related News

Comments are Closed