সিলেটে অটোরিকশা চালকের লাথিতে ক্যান্সার রোগীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহপরাণ থানাধীন বটেশ্বরে অটোরিকশা চালকের লাথিতে এক ক্যান্সার রোগীর মৃত্যু হয়েছে। ঘটনার পর চালককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে তাকে পুলিশ আদালতে প্রেরণ করলে বিজ্ঞ বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে বুধবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেটের শাহপরাণ থানাধীন বটেশ্বর বাজারে সিএনজিচালিত অটোরিকশা চালকের লাথিতে মারা যান ওই ক্যান্সার রোগী। ভাড়া নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে চালক লাথি মারলে তিনি মারা যান।
মৃত জালাল উদ্দীন (৪৮) শাহপরাণ থানার বটেশ্বর এলাকার কানুগুল গ্রামের মৃত কটন মিয়ার ছেলে। ময়না তদন্তের পর বৃহস্পতিবার দুপুরে পুলিশ পরিবারের কাছে লাশ হস্তান্তর করলে বিকালে দাফন করা হয়।
এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে শাহপরাণ থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান।
তিনি জানান- জালাল উদ্দীন একজন ক্যান্সার রোগী ছিলেন। তাঁর পরিবারিক সূত্র জানিয়েছে- তাকে কেমু থেরাপি দেওয়া হচ্ছিলো। বুধবার সন্ধ্যা ৬টার দিকে বটেশ্বর বাজারে ভাড়া নিয়ে অটোরিকশা চালক আব্দুল্লাহ আল মামুনের (৩০) সঙ্গে বাকবিতন্ডার এক পর্যায়ে মামুন তাঁকে পেটের নিচে লাথি মারেন। ওই সময় জালাল মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎক মৃত ঘোষণা করেন।
ওসি জানান- ঘটনার পরপরই সিলেটের মোগলাবাজার থানাধীন করিমপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে অটোরিকশা চালক আব্দুল্লাহ আল মামুনকে আটক করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে মামলা দায়েরের পর বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে মামুনকে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ বিচারক জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed