সিলেট জেলা পুলিশ সুপার কার্যালয়ে আগুন নিয়ন্ত্রনে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের বন্দরবাজারস্থ জেলা পুলিশ সুপার (এসপি) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে হঠাৎ বিকট শব্দ করে কার্যালয়ের চতুর্থ তলাস্থ কনফারেন্স রুমে এই আগুনের সূত্রপাত ঘটে। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি টিম দ্রুত ঘটনাস্থলে এসে অল্প সময়ের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাহফুজা আক্তার শিমুল জানান, চারতলার কনফারেন্স রুমে ইলেকট্রিক শর্টসার্কিট থেকে আগুন লাগার সাথে সাথে লাইন অফ করে ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। তারা এসে সাথে সাথে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কিছু ইলেকট্রিক লাইন ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া কোন ক্ষয়ক্ষতি হয়নি। তিনি আরো জানান, ইলেকট্রিকসিটি স্বাভাবিক করতে পুলিশের ইলেকট্রিকশিয়ানরা কাজ করছে।
সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক খন্দকার সানাউল হক জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে সাথে সাথে আগুন নিয়ন্ত্রণে আনে।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed