টাকা পাওনা অভিযোগে মামলা, ৬০ জন জনপ্রতিনিধির জামিন
বৈশাখী নিউজ ডেস্ক: টাকা পাওনার অভিযোগে দায়ের করা মামলার জামিন পেয়েছেন সিলেটের গোলাপগঞ্জের ৬০জন জনপ্রতিনিধি।
বুধবার (২২ ফেব্রুয়ারী) সিলেট জুডিশিয়াল মাজিস্ট্রেটের আদালতের বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।
এর আগে উপজেলার ৬৬ জন জনপ্রতিনিধির বিরুদ্ধে গত ১ জানুয়ারী মামলা করেন জেলা পরিষদ নির্বাচনে পরাজিত সদস্য প্রার্থী মুজিবুর রহমান।
বুধবার সিলেটের জুডিশিয়াল ম্যাজেস্ট্রিটের আদালতে উপজেলার ৬০জন জনপ্রতিনিধি আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। এরপর তাদের জামিন দেন সংশ্লিষ্ট বিচারক।
এ বিষয়টি নিশ্চিত করেছেন মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের পিপি ও বিবাদিদের আইনজীবি শাহ মোঃ মোসাহিদ আলী।
উল্লেখ, জেলা পরিষদের নির্বাচনের প্রায় দেড়মাস পর গত ১ জানুয়ারি সিলেটের জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে উপজেলার ৬৬জন জনপ্রতিনিধির বিরুদ্ধে মামলা দায়ের করেন পরাজিত সদস্য প্রার্থী মোঃ মুজিবুর রহমান। মামলায় তিনি বিবাদীদের কাছে বিভিন্ন অংকের টাকা পান বলে দাবী করেছেন। এরপর ফুসে উঠেন উপজেলার জনপ্রতিনিধিরা। তারা মানববন্ধনসহ একের পর এক বিভিন্ন কর্মসূচী পালন করেন।
Related News
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More
বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সারাদেশের সঙ্গে সমন্বয়Read More



Comments are Closed