Main Menu

সিলেটে সুরমা নদীর পাড়ে বস্তাবন্দী গলিত লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দিতে সুরমা নদীর পাড়ে বস্তাবন্দী অজ্ঞাত এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

বরইকান্দির টেকনিক্যাল রোডের মেসার্স ইমরান চায়না অটো রাইসমিলের সামনে নদীর পাড়ে লাশটি পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান তালুকদার। তিনি বলেন- লাশটি অজ্ঞাত। দেহ পঁচে গেছে। বয়স আনুমানিক ৪০ বছর হবে। ময়না তদন্তের জন্য লাশটি ওসমানী হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।

থানা পুলিশের পাশাপাশি পিবিআই’র একটি টিমও ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

Share





Related News

Comments are Closed