আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জেলা বিএনপির কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১শে ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ৯ টায় জিন্দাবাজারস্থ সহির প্লাজার সামনে থেকে প্রভাতফেরী করবে সিলেট জেলা বিএনপি। প্রভাতফেরীটি জিন্দাবাজার থেকে শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সমাপ্ত হবে।
উক্ত কর্মসূচিতে সিলেট জেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্থরের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী অনুরোধ জানিয়েছেন।
অনুরূপ ভাবে সিলেট জেলা বিএনপির প্রতি ইউনিটকেও যথাযত মর্যাদায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করার জন্য আহবান জানিয়েছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed