কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কনস্টেবল গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিবলু মিয়া নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) প্রিয়তোষ দাশ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
সিলেট পুলিশ লাইনসে কর্মরত কনস্টেবল শিবলু মিয়া চুনারুঘাট উপজেলার দুধপাতিল গ্রামের রমিজ উল্লার ছেলে।
এসআই প্রিয়তোষ বলেন, রোববার কনস্টেবল শিবলুকে সিলেট থেকে গ্রেফতারের পর তাকে হবিগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ ঘটনার বিস্তারিত তথ্য পরে জানাবেন।
জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারি দুধপাতিল গ্রামের বাসিন্দা ও গাজীপুর হাইস্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কনস্টেবল শিবলুর বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন ওই ছাত্রীর বাবা। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়।
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed