মঙ্গলে জলাশয় ছিল!
প্রযুক্তি ডেস্ক: মঙ্গলের পিঠে ৯ বছর ধরে অবিরাম ঘুরে চলেছে নাসার নভোযান ‘কিউরিওসিটি রোভার’। মূলত গবেষণার জন্য কিউরিওসিটি রোভার পাঠিয়েছিল নাসা। সেই কিউরিওসিটির হাত ধরেই দারুণ এক তথ্য পেয়েছেন বিজ্ঞানীরা। লাল গ্রহে মিলেছে জলের অস্তিত্ব থাকার প্রমাণ।
গবেষকরা জানিয়েছেন লাল কিউরিওসিটি যে স্থানের ছবি তুলেছে তাতে স্পষ্ট সেখানে জলের ওপর দিয়ে ঢেউ খেলত একসময়। কালের ফেরে জল শুকিয়ে গেলেও ঢেউ ছাপ রেখে গিয়েছে লাল মাটিতে। সেরকম প্রায় ১৩৭টি ছবি তুলে পাঠিয়েছে কিউরিওসিটি রোভার।
মাস্টক্যামের সাহায্যে রোভার এই ছবিটি তোলে ২০২২ সালের ১৬ ডিসেম্বর। ছবিগুলো নাসার অফিসিয়াল সাইটে প্রকাশ করা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে মঙ্গল গ্রহের একটি বিশেষ অঞ্চলে রয়েছে রোভারটি। চারপাশে উঁচু টিলার মধ্যে একটি উপত্যকায় দাঁড়িয়ে সেটি। সেখান থেকে ৩৬০ ডিগ্রি ঘুরে ছবি তুলেছে রোভার। তাতেই উঠে এসেছে উপত্যকার ঢেউয়ের ছবি।
যেখানে দাঁড়িয়ে ছবিটি তোলা হয়েছে, সেখানেই ঢেউয়ের দাগ স্পষ্ট মাটির উপর। হাজার হাজার বছর আগে সেখানে একটি ছোট্ট অগভীর হ্রদ ছিল বলে মনে করছে নাসা। এর আগেও একাধিক খাদের অস্তিত্ব টের পেয়েছে রোভার। কিন্তু কোথাও জলের প্রমাণ এতটা স্পষ্ট ছিল না।
নাসার কিউরিওসিটি মিশনের অন্যতম বিজ্ঞানী আশ্বিন ভাসাভাদা বলেছেন, এই মিশনে আমরা এতদিন যা দেখেছি তার মধ্যে এই আবিষ্কার গ্রহটিতে পানি ও তরঙ্গের উপস্থিতির সেরা প্রমাণ। খবর হিন্দুস্তান টাইমস।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed