Main Menu

দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নেয়া ৪৭ হাজার কোটি টাকা উদ্ধারে অভিনন্দন

বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন ১১ ফেব্রুয়ারি শনিবার জাতীয় দৈনিক যুগান্তরে প্রকাশিত দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নেয়া সরকারি অর্থ ৪৭ হাজার কোটি টাকা উদ্ধার করায় বাংলাদেশ মহাব্যবস্থাপক নিরক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি)কে দেশবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে বলেন, দুর্নীতির বন্ধের লক্ষ্যে দেশে অনেক নেতাকর্মী বক্তব্য বিবৃতি দিয়ে যাচ্ছেন। এই ১ নম্বর সমস্যা দুর্নীতি দমনের লক্ষ্যে রাজপথে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম সকল সীমাবদ্ধতা উপেক্ষা করে কাজ করে যাচ্ছে।

সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত ব্যাংকের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের দায়ে অভিযুক্ত শিক্ষক নামধারী কলংক বুয়েটের শিক্ষক ড. নিখিল চন্দ্রকে এখনো গ্রেফতার করা হয়নি। এর তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, করোনাকালে আলোচিত রিজেন্ট হাসপাতালের মালিক দুর্বৃত্ত সাহেদ জালিয়াতি অর্থে প্রভাবশালীদের তুষ্ট করছেন বলে গণমাধ্যমে প্রকাশ হয়েছে। অবিলম্বে সাহেদ ও তার সহযোগী গংদের দৃষ্টান্তমূলক শাস্তি সম্পন্ন দেখতে চায় দেশবাসী।

পাশাপাশি গত ১০ ফেব্রুয়ারি জাতীয় দৈনিক কালবেলায় প্রকাশিত আধা ঘন্টায় নরসিংদীর পলাশ আসনের এমপি পলাশ ফার্টিলাইজারের পুরোনো ভবন ও স্ক্র্যাপ মালপত্রের উন্মুক্ত নিলাম থেকে কারসাজির মাধ্যমে ১০ কোটি টাকা আয় করলেন। এর আগে তার ভাই সাবেক সংসদ পোটন খান ৫০৮ কোটি টাকার সার কেলেংকারীর সাথে জড়িত। এই গুরুত্বপূর্ণ সংবাদগুলো আমলে নিয়ে জড়িতদের বিরুদ্ধে দ্রুত এ্যাকশন নেয়ার জোর দাবী জানিয়ে বলেন, সরকারি চাকুরীর ক্ষেত্রে নিয়োগ বাণিজ্যের ফলে দক্ষকর্মী সৃষ্টিতে ব্যহত হচ্ছে। নিয়োগ বাণিজ্যে দুর্নীতি বন্ধের লক্ষ্যে কার্যকর ব্যবস্থা জাতি দেখতে চায়।

অপর দিকে সরকারি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিভিন্ন অনুষ্ঠানের নামে চাঁদাবাজী শিক্ষা পাঠদানে একশ্রেণির শিক্ষক শিক্ষিকা গাফলতির কারণে শিশু কিশোররা শিক্ষার সুফল থেকে বঞ্চিত হচ্ছে। এই বিষয়টি দ্রুত আমলে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরুরী পদক্ষেপ নেয়ার জোর দাবী জানানো হয়েছে।

গত ১০ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা ৬টায় অস্থায়ী কার্যালয়ে দুর্নীতি মুক্তকরণ বাংলদেশ যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে জননেতা মকসুদ হোসেন উপরোক্ত কথাগুলো বলেন।

দুর্নীতি মুক্তকরণ বাংলদেশ যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি ইমাম হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব ইকবাল মুন্না’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন যুব ফোরামের কেন্দ্রীয় সহ সভাপতি নুরুল ইসলাম জিতু, যুগ্ম সাধারণ সম্পাদক রিখন তালুকদার লিকন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুর আহমদ জুনেদ, সমাজ কল্যাণ সম্পাদক আরিফুল ইসলাম নাহিদ, প্রচার সম্পাদক অপু দাশ, সদস্য আরিফুর রহমান রিফাত, কয়েছ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

 

Share





Related News

Comments are Closed