বঙ্গবীর ওসমানীর ৩৯তম মৃত্যু বার্ষিকীতে স্মৃতি সংসদের কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: বাঙালি জাতির অহংকার, প্রখ্যাত সমরবিদ, মহান মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক, মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সিইনসি, সংসদীয় গণতন্ত্রের রক্ষাকবচ, বাঙালি জাতীয়তাবাদের অন্যতম প্রবক্তা, জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা, সাবেক মন্ত্রী, জাতীয় নেতা বঙ্গবীর জেনারেল মুহম্মদ আতাউল গণি ওসমানীর ৩৯তম মৃত্যু বার্ষিকী ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার।
তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে- ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় থেকে সাড়ে ১২টা পর্যন্ত খতমে কোরআন, বাদ যোহর হযরত শাহজালাল (রহ:) দরগাহ জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া এবং বঙ্গবীর ওসমানীর মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের কবর জিয়ারত।
১৭ ফেব্রুয়ারি শুক্রবার বাদ জুম্মা ওসমানীনগর উপজেলার দয়ামীরস্থ বঙ্গবীর এম এ জি ওসমানী গণগ্রন্থাগর ও স্মৃতি জাদুঘরে আলোচনা সভা ও সুবিধা বঞ্চিত মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান।
উপরোক্ত কর্মসূচি বাস্তবায়নে আন্তরিক সাহায্য সহযোগিতা ও সদয় উপস্থিতি কামনা করেছেন বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের সভাপতি সৈয়ীদ আহমদ বহলুল। বিজ্ঞপ্তি
Related News
সিলেট সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকাRead More
অক্টোবর মাসে সিলেটের সড়কে প্রাণ গেল ২৭ জনের
বৈশাখী নিউজ ডেস্ক: অক্টোবর মাসে সিলেট বিভাগে ২৭টি সড়ক দূর্ঘটনায় ২৭ জন নিহত ও ৪৮Read More



Comments are Closed