Main Menu

ধর্মপাশায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

ধর্মপাশা সংবাদদাতা: সুনামগঞ্জের ধর্মপাশায় ছোট ভাই মোজাম্মেল হকের (৩৫) দায়ের কোপে বড় ভাই কবীর হোসেনের (৬৫) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জামালপুর গ্রামের পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত কবির হোসেন ও হত্যাকারী মোজাম্মেল হোসেন পাইকুরাটি ইউনিয়নের জামালপুর গ্রামের মৃত আতাব উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মোজাম্মেল হক বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন সদস্য ছিলেন। মানসিক ভারসাম্যহীন হওয়ায় ৫-৬ বছর পূর্বে তিনি চাকুরি হারান।

বৃহস্পতিবার সন্ধ্যায় কবীর হোসেন নিজ বাড়ির সামনে থাকা একটি ডোবা থেকে মাছ শিকার করছিলেন। এসময় তার ছোট ভাই মোজাম্মেল হক পেছন থেকে দা দিয়ে মাথায় কোপ দিলে তিনি গুরুতর আহত হন।

সেখান থেকে স্থানীয়রা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে রাতেই সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মোজাম্মেল পলাতক থাকলেও শুক্রবার পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share





Related News

Comments are Closed