বিয়ের অনুষ্টান থেকে ফেরার পথে দুই যুবককে ছুরিকাঘাত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর সুবিদবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দুই যুবক আহত হয়েছেন। দুর্বৃত্তরা ওই দুই যুবকের হাতে ও পায়ে ছুরিকাঘাত করে পালিয়েছে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে নগরের সুবিদবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- শাহপরাণ আবাসিক এলাকার ই-ব্লকের ৩ নং রোডের মৃত আবু বক্কর চৌধুরীর ছেলে শাহরিয়ার চৌধুরী (৩০) ও একই এলাকার রউফ তালুকদারের ছেলে সোহান (৩০)।
জানা গেছে, বন্ধুর ভাইয়ের বিয়েতে অংশ নিতে শাহরিয়ার ও সোহান সুবিদবাজার এলাকায় যান। রাত ১০টার দিকে হঠাৎ করে কয়েকজন যুবক এসে তাদের উপর হামলা চালায়। দুর্বৃত্তরা তাদের হাতে ও পায়ের উরুতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed