কমলগঞ্জে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ২৮৫ জন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: সিলেট শিক্ষাবোর্ডের অধীনে ২০২২ সনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ২৮৫ জন। উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৪৯৬ জন। উপজেলায় গড় পাসের হার শতকরা ৭৩.৫৮ ভাগ। ফলাফলে সাফল্যের ধারাবাহিকতায় ২৪২টি জিপিএ-৫সহ শতভাগ পাস করেছে শমশেরনগর বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থীরা।
বুধবার ফলাফল প্রকাশের পর কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ২০২২ সনে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শমশেরনগর বিএএফ শাহীন কলেজ থেকে ৩৩৯ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। এর মাঝে ২৪২ জন জিপিএ-৫ লাভ করে। এছাড়া কমলগঞ্জ সরকারি গণ-মহাবিদ্যালয় থেকে তিন বিভাগে ৭১৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে ১৭টি জিপিএ-৫সহ পাস করেছে ৪৬১ জন, পাসের হার শতকরা ৬৪.১২ ভাগ। শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজ থেকে তিন বিভাগে ৬১০ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ২২টি জিপিএ-৫সহ পাস করেছে ৩৮৯ জন, পাসের হার শতকরা ৬৩.৭৭ ভাগ। আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজে ২৭৮ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ৪টি জিপিএ-৫সহ পাস করেছে ২২৬ জন, পাসের হার ৮১.২৯ ভাগ। হুরুন্নেছা খাতুন চৌধুরী কলেজ থেকে ২৪ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাস করেছে ২২ জন, পাসের হার শতকরা ৯১.৬৬ ভাগ এবং পতনঊষার স্কুল এন্ড কলেজ থেকে ৬৩ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাস করেছে ৫৯ জন, পাসের হার শতকরা ৯৩.৬৫ ভাগ।
কারিগরী শিক্ষাবোর্ডের অধীনে কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয় থেকে ৬৬ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাস করেছে ৫৭ জন, পাসের হার শতকরা ৮৬.৩৬ ভাগ।
এদিকে মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে আলীম পরীক্ষায় কমলগঞ্জ উপজেলায় সফাত আলী ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে ৫০ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাস করেছে ৪৮ জন, পাসের হার শতকরা ৯৪ ভাগ।
Related News
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More
কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলকRead More



Comments are Closed