নবীগঞ্জে ট্রাকচাপায় কলেজছাত্রী নিহত, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে ট্রাকচাপায় তানিয়া বেগম (২০) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শিক্ষার্থী।
সোমবার (৬ ফেব্রয়ারী) সকালে উপজেলার কাজিরবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত তানিয়া হলেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কামড়াখাই গ্রামের চান্দু মিয়ার মেয়ে। তিনি জগন্নাথপুর উপজেলার পার্শ্ববর্তী উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান নবীগঞ্জ সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
আহতরা হলেন- তানিয়ার সহপাঠী সেফু মিয়া এবং একই কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী জাকিয়া বেগম। আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ফয়জুল হক বলেন, ‘ঘটনার পর চালক পালিয়ে গেছেন। ট্রাকটি উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে। তানিয়ার লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
ফয়জুল হক জানান, আজ সকালে তানিয়া, সেফু ও জাকিয়া মোটরসাইকেলে করে কলেজের উদ্দেশে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে তারা পার্শ্ববর্তী উপজেলা নবীগঞ্জের কাজিরবাজার এলাকায় পৌঁছালে ধানবোঝাই একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ সময় তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকেরা তানিয়াকে মৃত ঘোষণা করেন। অপর দুজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তানিয়ার মা রোকসানা বেগম বলেন, ‘পড়ালেখার প্রতি মেয়েটির খুব আগ্রহ ছিল। স্বপ্ন দেখত পড়ালেখা শেষ করে সরকারি চাকরি করে পরিবারের মুখে হাসি ফুটাবে। কিন্তু ট্রাকের চাপায় আমাদের সব স্বপ্ন শেষ হয়ে গেল!’
Related News
হবিগঞ্জে ৭৮ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরতলীর পোদ্দার বাড়ি এলাকা থেকে প্রায় ৭৮ লাখ টাকা মূল্যের ভারতীয়Read More
হবিগঞ্জে পাইপলাইন থেকে তেল চুরি, ইউপি সদস্যসহ ৫জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে জাতীয় গ্রিডের কনডেনসেটবাহী পাইপলাইন ছিদ্র করে দুই দিনে ৪ হাজারRead More



Comments are Closed