জাবিতে গাড়ি নিয়ে প্রবেশে বাধা, নিরাপত্তাকর্মীকে মারধর
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক নিরাপত্তাকর্মীকে মারধর ও গালিগালাজ করেছেন উইকেন্ড প্রোগ্রামের এক শিক্ষার্থী।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ওই শিক্ষার্থী গাড়ি নিয়ে ঢুকার সময় বাঁধা দিলে এমন ঘটনা ঘটেছে বলে জানান নিরাপত্তা প্রহরী জাকারিয়া।
অভিযুক্ত শিক্ষার্থীর নাম দিপ্ত দেবনাথ। গাড়ি নিয়ে ঢুকতে না দিলে তিনি নিরাপত্তা প্রহরীকে বলেন, ‘টাকা দিয়ে পড়ি, গাড়ি নিয়ে ঢুকতে দিবি না কেন?’
নিরাপত্তা অফিস সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের গার্ড প্রশাসনের অনুমতি না থাকায় কয়েকজন ছেলেমেয়ে গাড়ি নিয়ে ঢুকতে চাইলে তাদের ঢুকতে দেননি জাকারিয়া। পরে তারা নিরাপত্তাকর্মীকে গালিগালাজ ও মারধর করেন।
এ বিষয়ে নিরাপত্তাকর্মী বলেন, প্রশাসনের পক্ষ থেকে আজকে ক্যাম্পাসের ভেতরে গাড়ি ঢুকতে না দেওয়ার নির্দেশনা ছিল। উইকেন্ডের কয়েকজন গাড়ি নিয়ে ঢুকতে চাইলে আমি তাদের ঢুকতে নিষেধ করি। পরে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে গালিগালাজ করা শুরু করেন এবং মারধর করেন।
অভিযোগ স্বীকার করে দিপ্ত দেবনাথ বলেন, গাড়ি নিয়ে প্রবেশ করার সময় বাধা দেওয়ায় আমি কারণ জানতে চাই। গার্ড গাড়ি সরাতে বললে আমি তাকে গালিগালাজ করেছি। হাতাহাতি হয়েছে। আমিও মার খেয়েছি। তারপর আমার সঙ্গে ২ জন ছিল তারাও হাতাহাতিতে অংশ নিয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন বলেন, গার্ডের সঙ্গে অন্যায় হয়েছে।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed