দেশের ২৮ জেলায় ছড়িয়েছে নিপাহ ভাইরাস
বৈশাখী নিউজ ডেস্ক : দেশের ২৮টি জেলায় নিপাহ ভাইরাসজনিত জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে দেশের প্রতিটি হাসপাতালে জ্বরের উপসর্গ নিয়ে আসা রোগীদের সেবা দেওয়ার সময় চিকিৎসকদের বিশেষ সতর্কতা অবলম্বন করার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
নির্দেশনাগুলো হলো ১. রোগী দেখার সময় আবশ্যিকভাবে মাস্ক পরিধান করতে হবে। ২. রোগী দেখার আগে ও পরে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। ৩. জ্বরের উপসর্গ দেখা গেলে রোগীকে আবশ্যিকভাবে আইসোলেশন ওয়ার্ডে রাখতে হবে। ৪. জ্বরের সঙ্গে অজ্ঞান অবস্থা দেখা দিলে রোগীকে সংশ্লিষ্ট হাসপাতালের আইসিইউতে রাখতে হবে। ৫. আইসিইউতে থাকাকালীন রোগীর পরিচর্যাকারীরা শুধু গ্লাভস, মাস্ক পরলেই হবে। কেননা নিপাহ ভাইরাসে আক্রান্ত রোগী থেকে বাতাসের মাধ্যমে ওই ভাইরাস ছড়ায় না। ৬. যেহেতু আইসিইউতে রেখে এই রোগীর চিকিৎসা করা যায়, সে জন্য রেফার করার প্রয়োজন নেই। ৭. যেকোনো তথ্যের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের কল সেন্টারে ১৬২৬৩/৩৩৩ যোগাযোগ করবেন।
স্বাস্থ্য বিভাগ বলেছে, চলতি বছর নিপাহ ভাইরাসে আটজন আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। এই ভাইরাসে মৃত্যুর হার শতকরা ৭০ শতাংশ।
১৯৯৯ সালে মালয়েশিয়া ও সিংগাপুরে অসুস্থ শূকরের মাধ্যমে সর্বপ্রথম নিপাহ ভাইরাসের সংক্রমণ ধরা পড়লেও বাংলাদেশ ও ভারতে বাদুরের মাধ্যমে এ ভাইরাস ছড়ানোর প্রমাণ মেলে। তাই শীতকালে খেজুরের রস খাওয়া থেকে বিরত থাকতে সতর্ক করছে স্বাস্থ্য অধিদপ্তর।
নিপাহ ভাইরাস সংক্রমণ দেখা দেওয়ায় রাজধানীর মহাখালী ডিএনসিসি ডেডিকেটেড কোডিড-১১ হাসপাতালকে প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
Related News
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More



Comments are Closed