কমলগঞ্জে রেল লাইনের পাশ থেকে শিশুর মরদেহ উদ্ধার
কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে সিলেট-আখাউড়া রেলওয়ে সেকশনের শমশেরনগর গোবিন্দপুর এলাকায় রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক শিশুর মরদেহ (১১) উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ ফেব্রয়ারী) ভোর বেলায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, ভোরে কোনো এক সময় শিশুটি ট্রেন থেকে পড়ে যায়। পরে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সোহেল রানা রেল লাইনের পাশে একটি অজ্ঞাত শিশুর মরদেহ পড়ে আছে জেনে শ্রীমঙ্গল জিআরপি থানাকে অবগত করা হয়। শ্রীমঙ্গল রেলওয়ে জিআরপি পুলিশ ঘটনাস্থলে আসার পর লাশ উদ্ধার করে।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার উপ-পরিদর্শক মো. নফিল উদ্দিন অজ্ঞাত পরিচয় শিশুর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটি টোকাই হতে পারে। আশপাশে রেলওয়ে স্টেশনে পরিচয় পাবার জন্য জানানো হয়েছে।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed