‘রেজিষ্টারী মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশ ইতিহাস সৃষ্টি করবে’
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, শনিবার (৪ ফেব্রুয়ারী) ঐতিহাসিক রেজিস্টারী মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশ ইতিহাস সৃষ্টি করবে। সমাবেশকে কেন্দ্র করে শুধু জাতীয়তাবাদী শক্তি নয়, গণতন্ত্রকামী সিলেটবাসীর মধ্যে প্রানচাঞ্চল্যের সূচনা হয়েছে। সিলেটবাসী সকল বাঁধা বিপত্তি অতিক্রম করে সমাবেশ সফলে অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাই বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে গণসমাবেশ সফল করতে অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করতে হবে।
বৃহস্পতিবার রাতে সিলেট মহানগরীর ২১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ৪ ফেব্রুয়ারীর বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
২১নং ওয়ার্ড বিএনপির সভাপতি খায়রুল ইসলাম খায়েরের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আব্দুল মালিক সেকু ও সাংগঠনিক সম্পাদক ছালেক আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী, যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন চৌধুরী ও আহবায়ক কমিটির সদস্য নুরুল আলম সিদ্দিকী খালেদ, বিএনপি নেতা মঈনুল ইসলাম খান সায়েক, রানা মিয়া, টুনু মিয়া, মিলু আহমদ, নুরুল আলম, ডা: খান, নজরুল ইসলাম সুইট, মিলাদ আহমদ ও মুহিবুর রশিদ।
উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহায়ক আব্দুস সামাদ তুহেল, বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন নেতৃবৃন্দের মধ্যে থেকে মিনহাজ পাঠান, আমির হোসেন, জি.এম বাপ্পী, এমাদ আহমদ চৌধুরী, করুনাময় সিংহ, জাহেদ আহমদ, তারেক আহমদ, আলী আহমদ আলম, জামিল আহমদ, জাকির আহমদ, আব্দুস সালাম টিপু, আব্দুল করিম জোনাক, নুরুল হক রাজু, আব্দুস সামাদ লস্কর মুনিম, রাশেদুর রহমান রাশেদ, সামাদ খান, জাহাঙ্গীর আলম জনি ও শাহিন আহমদ প্রমূখ।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed