জৈন্তাপুর সদরে অন্তত ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুর সংবাদদাতা: সিলেটের জৈন্তাপুর উপজেলা সদরের বাস স্টেশন, হাসপাতাল-বাজার রাস্তার যানজট নিরসনে এবং রাস্তা সংস্কারের কাজ বাস্তবায়ন করতে অবৈধ ভাবে ফুটপাত দখল করে ব্যবসা প্রতিষ্ঠান তৈরী করায় উপজেলা প্রশাসন এক অভিযান পরিচালনা করে অন্তত ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে প্রশাসন এই অভিযান পরিচালনা করে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ইন্তাজ আলী, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাসিনুল হক হুসনু, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, ইউপি সদস্য হুমায়ুন কবির খান, সমাজসেবী আলহাজ্ব হোসাইন আহমদ ও মাসুক আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন ল্যান্ড অফিসের সার্ভেয়ারসহ বাজার ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ জানান, উপজেলা সদরের জনগুরুত্বপূর্ণ হাসপাতাল থেকে বাস-স্টেশন সড়ক দীর্ঘদিন থেকে অবৈধ ভাবে দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন কিছু লোকজন। রাস্তা প্রস্বস্থকরণ কাজ বাস্তবায়ন এবং পথচারী সহ জনসাধারনের স্বার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বাজার সহ অন্যান্য জায়গা দখল করে যারা ব্যবসা করছেন সরকারী সার্ভেয়ার দিয়ে ভূমি জরীপ করে তাদেরকে উচ্ছেদ করা হবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed