জুড়ীতে চাচীকে নিয়ে ভাতিজা উধাও!
বৈশাখী নিউজ ডেস্ক : মৌলভীবাজারের জুড়ী উপজেলার কচুরগুল গ্রাম থেকে প্রেমের টানে চাচীকে নিয়ে উধাও ভাতিজা (ভাসুরের ছেলে)।
কেনিজ আক্তার জুমি (৩০) নামের গৃহবধূ তার ভাসুড় আসিক আলীর ছেলে রাহিনের (২২) সঙ্গে পালিয়েছেন। কয়েকদিন থেকে তারা উধাও হলেও (২৫ জানুয়ারি) ঘটনাটি জানাজানির পর উপজেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের মৃত ফরমুজ আলীর সৌদি প্রবাসী ছেলে আসকর আলীর (৪০) সঙ্গে একই গ্রামের মৃত সফিক উদ্দিনের মেয়ে কেনিজ আক্তার জুমি’র বিয়ে হয়। বিয়ের পর আসকর আলী আবারও প্রবাসে চলে যান। তাদের দাম্পত্য জীবন সুখেই কাটছিল। দাম্পত্য জীবনে আসকর-জুমির ঔরসজাত আব্দুল্লাহ নামে সাত বছরের একটি ছেলে সন্তান রয়েছে। সর্বশেষ ২০২২ সালে দেশে আসেন আসকর। দুই মাস অবস্থান করার পর আবারো প্রবাসে চলে যান।
স্থানীয়রা জানান, আসকর প্রবাসে চলে যাওয়ার সুযোগে তারই আপন বড় ভাই আসিক আলীর ছেলে রাহিনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রাহিন চাচী কেনিজ আক্তারকে প্রেমের প্রস্তাব দিলে সে প্রস্তাবে সাড়া দেয়। এরপর থেকে চলতে থাকে রাহিন ও কেনিজের গোপন অভিসার।
এক সময় রাহিন ও কেনিজ বেপরুয়া চলা ফেরা শুরু করে। কেনিজের ঘরে রাহিনের ঘন ঘন আসা যাওয়ার বিষয়টি ভাল ভাবে নেননি আত্মীয়-স্বজনরা। তারা রাহিন ও কেনিজ আক্তারকে এ পথ থেকে সরে আসার জন্য সতর্ক করেন।
এক পর্যায়ে তাদের অবৈধ সম্পর্কের বিষয়টি এলাকায় জানাজানি হয়ে যায়। তখন রাহিন ও কেনিজ পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সুযোগ বুঝে কেনিজ আক্তার ছেলে আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে পিত্রালয়ে বেড়ানোর কথা বলে নগদ ১৫ লাখ টাকা, চার ভরি স্বর্ণালংকারসহ মোট ২০ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছেন তারই স্বামী।
সৌদি আরব থেকে মোবাইল ফোনে কেনিজের স্বামী আসকর আলী গণমাধ্যমকে জানান, কেনিজ আক্তার আমার কষ্টের জমানো টাকা পয়সা ও সোনা গহনাসহ সন্তানকে নিয়ে পালিয়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেছি, আমার কলিজার টুকরো সন্তানকে ফেরত চাই।
গত সোমবার (৩০ জানুয়ারী) আসকর আলীর ভাই হারিছ আলী বাদী হয়ে জুড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে জুড়ী থানার এসআই মো. ফরহাদ অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে এ বিষয়ে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed