গাজীপুরে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন মৌচাক বাজার এলাকা হতে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল্লাহ আল মামুন (৩৫) কে গ্রেফতার করেছে র্যাব-৩।
গ্রেফতারকৃত আল মামুন গোপালগঞ্জের কাসিয়ানী থানার মহানাগ পশ্চিমপাড়ার মৃত আব্দুর কাদের শেখ এর পুত্র।
বুধবার (১ ফেব্রয়ারী) রাত সোয়া ১১টার দিকে তাকে গ্রেফতার করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
তিনি জানান, ধৃত আসামী মামুন প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে। সে গোপালগঞ্জ জেলার কাসিয়ানী থানায় ২০১৬ সালে একটি ধর্ষণ মামলার প্রধান আসামী। মামলার পর ২০১৬ সালে সে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতার হয় এবং গ্রেফতারের পর ১১ মাস জেল খেটে জামিনে মুক্তি পায়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২০ সালে বিজ্ঞ আদালত কর্তৃক ধৃত আসামীর বিরুদ্ধে যাবজ্জীবন সাজা প্রদানের রায় ঘোষনা করেন। রায় ঘোষনার পর থেকে ধৃত আব্দুল্লাহ আল মামুন দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছে। ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed