রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর ভাটারায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে দুই জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন সাঈদনগর এলাকার বাসিন্দা আব্দুল মজিদ ও তার স্ত্রী তাসলিমা।
এ বিষয়ে ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আল ইমাম রাজন বলেন, সকালে সাইদনগর এলাকার একটি বহুতল ভবনের নিচ তলা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed