দি রয়েল এম সি একাডেমিতে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর কাজিটুলাস্থ ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান দি রয়েল এম সি একাডেমিতে একাদশ শ্রেণির (২০২২-২৩) সেশনের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১লা ফেব্রুয়ারি) একাডেমির হলরুমে জনাকীর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন শিক্ষক, কর্মকর্তারা।
দি রয়েল এম সি একাডেমির অধ্যক্ষ প্রফেসর মুহাইমীন আরিফ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরেণ্য শিক্ষাবিদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. কামাল আহমদ চৌধুরী।
ড. কামাল আহমদ চৌধুরী নবীন শিক্ষার্থীদের উদ্দেশে উপদেশমূলক গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেন।
তিনি বলেন, “পড়ালেখা একটা আনন্দের ব্যাপার। নিজেকে পরিশীলিত করার ব্যাপার। যতই লেখাপড়ায় আনন্দ থাকবে ততই তুমি সফল হবে।”
সমাজবিজ্ঞানে পড়ালেখা ও শিক্ষকতার অভিজ্ঞতার কথা তুলে ধরে ড. কামাল আহমদ বলেন, “স্বপ্নের সাথে যদি পরিকল্পনার মিল না থাকে তাহলে সেটা কল্পনাই থেকে যাবে। শুধু কল্পনা দিয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে না।
গায়ের রং কিন্তু সবসময় সুন্দর নয়, আমি কতটুকু সুন্দর হয়ে কলেজে আসছি সেটা সবাই দেখবে। সুতরাং তোমরা সুন্দর হয়ে কলেজে আসলে সেটা আমার জন্য দেখতে সুন্দর লাগবে।” একাদশ শ্রেণি পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশে সবাইকে ভালোভাবে পড়ালেখা করার আহবান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে দি রয়েল এম সি একাডেমির প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের প্রফেসর ড. মোছাদ্দেক আহমদ চৌধুরী নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তাদের সুন্দর ভবিষ্যৎ রচনায় দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন।
তিনি শিক্ষার্থীদের পড়ালেখায় যোগ্যতার প্রমাণের পাশাপাশি সমাজে নিজেকে ভালো মানুষ হিসাবে উপস্থাপনের আহবান জানান।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “দি রয়েল এম সি একাডেমি সবসময় শিক্ষার্থীদের সব দিক থেকে সেবা দিয়ে আসছে। আগামীতে আমাদের সহযোগিতা একই ধারায় অব্যাহত থাকবে।”
এই প্রতিষ্ঠান আজ ১৭ বছরের টগবগে যুবকের ন্যায় উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন মানদণ্ডে আমরা সাফল্যমণ্ডিত। যারা এই প্রতিষ্ঠানের সফলতায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান ড. মোছাদ্দেক আহমদ চৌধুরী।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed