বড়লেখায় মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর বাজারের ব্যবসায়ি জুয়েল আহমদ (২০) মোটরসাইকেল দূর্ঘটনায় মারা গেছেন।
সোমবার (৩০ জানুয়ারী) বিকেলে বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি যাওয়ার পথে বিপরীত দিক থেকে দ্রুতবেগে ছুটে আসা মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে বৈদ্যুতির খুঁটির সাথে ধাক্কা খান। এতে তিনি গুরুতর আহত হন। রাত সাড়ে দশটায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি শাহবাজপুর বাজারের চয়েজ গ্যালারির স্বত্ত্বাধিকারি ও উপজেলার পাতন গ্রামের আফতাব আলীর ছেলে।
মঙ্গলবার বাদ আছর পাতন জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed