বিশ্বনাথে হাওর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথের চাউলধনী হাওর থেকে আশক আলী (৭২) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৩০ জানুয়ারি) বিকেল ৪টায় উপজেলার চাউলধনী হাওরের চানপুর গ্রাম এলাকার সমস্যার খাল নামক স্থান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের বাসিন্দা।
জানা গেছে, আশক আলী সোমবার সকালের দিকে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেননি। তার পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর চাউলধনী হাওরের চানপুর গ্রাম এলাকার সমস্যার খাল নামক স্থানে তার লাশ পানিতে ভাসতে দেখলে পুলিশে খবর দেন। খবর পেয়ে থানার ওসি তদন্ত সহ একদল পুলিশ সেখানে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে বিশ্বনাথ থানার ওসি তদন্ত জাহিদুল ইসলাম বলেন, ‘লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। তবে মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।’
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed