কমলগঞ্জে হীড বাংলাদেশ’র ৮০০ শীতবস্ত্র বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ৮০০ অসহায় ও অতি দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে কমলগঞ্জ হীড বাংলাদেশ অফিসে পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহায়তায় ও হীড বাংলাদেশ এর বাস্তবায়নে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো. রফিকুর রহমান।
হীড বাংলাদেশ এর অপারেশন ডিরেক্টর ডা. সুবির খিয়াং বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, হীড বাংলাদেশ এর এডমিন ম্যানেজার আব্দুছ ছালাম।
হীড বাংলাদেশ আদমপুর ইউনিয়নের সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী লেবিও বৈদ্য এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হীড বাংলাদেশ এর এরিয়া ম্যানেজার তপন সাহা, লিঁয়াজো অফিসার নুরে আলম সিদ্দিকীসহ আরো অনেকে।
অনুষ্ঠানে ৮০০ জন অসহায় ও অতি দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
Related News
শ্রীমঙ্গলে হাসপাতাল নিয়ে সংবাদ, সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশRead More
বড়লেখায় ৫ ভরি স্বর্ণালংকারসহ ‘জিন্নী হুজুর’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় অসুস্থ ছেলেকে সুস্থ করার আশ্বাস দিয়ে এক নারীর কাছ থেকেRead More



Comments are Closed