ঢাকাস্থ সিলেট বিভাগ সাংবাদিক সমিতির পুর্ণাঙ্গ কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকায় কর্মরত বৃহত্তর সিলেটের পেশাদার সাংবাদিকদের সংগঠন সিলেট বিভাগ সাংবাদিক সমিতির (সিবিসাস)- এর পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। রোববার বিকেলে এ কমিটি গঠন করা হয়।
এর আগে গত ২০ শে জানুয়ারি দৈনিক স্বপ্নবাংলার ভারপ্রাপ্ত সম্পাদক কাজী তোফায়েল আহমদকে সভাপতি এবং চ্যানেল এসের পরিচালক ও বার্তা প্রধান শংকর মৈত্রকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়েছিলো। পরে সভাপতি ও সাধারন সম্পাদক সহ সিনিয়র নেতৃবৃন্দ ঐক্যমতে পৌছে পুর্নাঙ্গ কমিটি গঠন করেছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন- সহ-সভাপতি নিজামুল হক বিপুল, আবুল কালাম ও সাখাওয়াত কাওছার, যুগ্ন সম্পাদক লুৎফর রহমান, শাফিউদ্দিন আহমদ ও আলী ইব্রাহীম, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ, অর্থ সম্পাদক রহিম শেখ, শিক্ষা প্রশিক্ষন ও গবেষনা সম্পাদক অভিজিত ভট্টাচার্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক এহসানুল হক জসিম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আবিদা নাসরিন কলি, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক মো. মাসুক মিয়া, কল্যান সম্পাদক স্বপ্না চক্রবর্তী, দপ্তর সম্পাদক খলিলুর রহমান। সদস্যরা হলেন- করিম আহমদ, শেখ উমর ফারুক আল হাদী ও আলমগীর মিয়া।
পারস্পারিক সম্পর্ক, পেশাগত উৎকর্ষ ও পেশার মাধ্যমে নিজের এলাকার মানুষের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে ২০২১ সালে সংগঠনটি যাত্রা শুরু করে।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed