আফগান নারীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিষিদ্ধ করল তালেবান
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আফগান নারীদের অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে তালেবান সরকার।
এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আফগানিস্তানে নারীদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ করার সিদ্ধান্তের এক মাসের মধ্যে দেশটির শিক্ষা মন্ত্রণালয় এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নারীদের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ বন্ধের নির্দেশনা দিয়েছে।
আফগান শিক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এ নির্দেশনা মানবে না, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ওই নির্দেশে ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া ভর্তি পরীক্ষায় নারীদের অংশ নেওয়ার সুযোগ বন্ধের কথা বলা হয়েছে।
রাজধানী কাবুলসহ দেশটির উত্তরের প্রদেশগুলোর উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। ফেব্রুয়ারির শেষ দিকে এসব প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ২১ ডিসেম্বর পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তালেবান শাসিত দেশটিতে নারীদের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ বন্ধ করে দেওয়া হয়।
এদিকে আফগান নারীদের শিক্ষাগ্রহণ ও কাজের সুযোগ বন্ধ করে দেওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছে তালেবান সরকার।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed