Main Menu

জাবি শিক্ষক সমিতির সভাপতি ড.ফরিদ, সম্পাদক শামীম কাইসার

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.ফরিদ এবং ইনিস্টিউট অব ইনফরমেশন টেকনোলজির পরিচালক ড.এম শামীম কাইসার।

বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ (আওয়ামী লীগ)ও সম্মিলিত শিক্ষক সমাজ (বিএনপি) এই দুই ব্যানারে শিক্ষকরা নির্বাচন করেন।

বুধবার (২৫ জানুয়ারী) সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার অনিরুদ্ধ কাহালি সন্ধ্যায় ফল ঘোষনা করেন।
এছাড়া সহ সভাপতি হয়েছেন প্রাণীবিদ্যা বিভাগের মনোয়ার হোসেন তুহিন। কোষাধ্যক্ষ অর্থনীতি বিভাগের মুহাম্মদ শফিকুল।যুগ্ন-সম্পাদক প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের ড.বোরহান উদ্দিন।

এছাড়া সদস পদে নির্বাচিত হয়েছেন গনিত বিভাবের সাব্বির আলম, ইংরেজি বিভাগের আহমেদ রেজা,বাংলা বিভাগের নাজমুল হাসান তালুকদার, সরকার ও রাজনীতি বিভাগের মোহাম্মদ তারিকুল ইসলাম, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের মাহফুজা খাতুন,ভূগোল ও পরিবেশ বিভাগের মো: মিজানুর রহমান,রসায়িন বিভাগের সুবর্ণ কর্মকার, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের মোহাম্মদ শফিক-উর -রহমান,প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ফারহা মতিন জুলিয়ানা,ভূগোল ও পরিবেশ বিভাগের মোহাম্মদ রেজাউল রকিব।

Share





Related News

Comments are Closed