সিলেটে নভোএয়ারের নতুন অফিস উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে নতুন সেলস অফিস চালু করেছে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।
বুধবার (২৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় মহানগরের চৌহাট্টাস্থ ফিরোজ সেন্টারের দ্বিতীয় তলায় অফিসের উদ্বোধন করেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক গ্রুপ ক্যাপ্টেন (অব.) মফিজুর রহমান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, আটাব সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল কাদির, নভোএয়ারের হেড অব মার্কেটিং মেসবাহ-উল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী এ এইচ চৌধুরী সেলিম, মাকসুদ আলমসহ নভোএয়ারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অফিস উদ্বোধন শেষে আগত অতিথিদের সঙ্গে মতবিনিময় করেন নভোএয়ারের এমডি ক্যাপ্টেন (অব.) মফিজুর রহমান। এসময় তিনি বলেন- আগামী বছর সিলেট-কক্সবাজার নভোয়ার ফ্লাইট চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি, নগর জুড়ে ব্যাপক প্রস্তুতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নগর। চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।Read More



Comments are Closed