কোকো’র ৮ম মৃত্যুবার্ষিকী পালিত
ডেস্ক রিপোর্ট: বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর অষ্টম মৃত্যুবার্ষিকী সোমবার (২৩ জানুয়ারি)।
যথাযোগ্য মর্যাদায় দিবসটি উপলক্ষে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
সকাল ৮টায় বনানীতে কোকোর কবরস্থান প্রাঙ্গণে কোরআনখানির আয়োজন করা হয়। এরপর সকাল ১০টায় তার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির নেতাকর্মীরা।
কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বেলা ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এছাড়া দুপুর দেড়টায় দুস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।
দিবসটি উপলক্ষে, বিকাল সাড়ে ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন সহযোগী ও পেশাজীবী সংগঠন আলোচনা সভা, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি পালন করেছে।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ার একটি ভাড়া বাসায় ৪৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কোকো। ২৭ জানুয়ারি তার লাশ দেশে এনে বনানী কবরস্থানে দাফন করা হয়।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed