Main Menu

সিলেটে আবাসিক হোটেলে যুবকের লাশ

ডেস্ক রিপোর্ট: সিলেট নগরীর লালবাজার এলাকার একটি আবাসিক হোটেল থেকে শাহেদ মোশারফ (৩৫) নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে বন্দরবাজারের লালবাজারে অবস্থিত লাভলী হোটেল এন্ড রেস্টুরেন্ট থেকে এই লাশ উদ্ধার করা হয়।

নিহত মোশারফ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও মিয়াপাড়া এলাকার আব্দুল করিমের ছেলে।

বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজেদুল করিম সরকার বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, শাহেদ মোশারফ (৩৫) লালবাজারে অবস্থিত লাভলী হোটেল এন্ড রেস্টুরেন্ট দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। তিনি নগরীরর বিভিন্ন এলাকায় ভিক্ষা করতেন। তিনি যক্ষা রোগী এবং তার কাছ থেকে যক্ষা রোগের চিকিৎসার বিভিন্ন কাগজও পাওয়া গেছে।

হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার সকাল থেকে তিনি অসুস্থ ছিলেন। দুপুরে দিকে খবর পেয়ে পুলিশ এসে হোটেলের ২৫ নম্বর কক্ষ থেকে লাশ উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতার কারণে মারা গেছেন মোশারফ। সুরতহাল শেষে লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed