মৌলভীবাজারে ৩দিনের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে নিহত ২
ডেস্ক রিপোর্ট: মৌলভীবাজারের কুলাউড়ায় তিন দিনের ব্যবধানে ট্রেনের নীচে কাটা পড়ে দুজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। বুধবার ১৮ জানুয়ারি ও গত ১৫ জানুয়ারি উপজেলার পৃথক দুটি স্থানে দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার (১৮ জানুয়ারি) সকালে কুলাউড়া উপজেলার বরমচাল রেল স্টেশনের কাছে খাদিমপাড়া এলাকায় এক স্কুল ছাত্র ট্রেনের নিচে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত আলভী (১০) বরমচাল নন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র।
আলভী ট্রেন দেখে ভয়ে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের নিচে কাঁটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে বরমচাল ইউনিয়নের খাদিমপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য শামীম উদ্দিনের ছেলে।
স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশ জানায়, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন বরমচাল রেল স্টেশন অতিক্রম করার পর শিশু আলভী ট্রেন দেখে হতস্তম্ভ হয়ে রেললাইন অতিক্রম করার চেষ্টা করে। এসময় সে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
খবর পেয়ে কুলাউড়া রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসে।
রেলওয়ে থানার এসআই রবিন খান জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে শিশুর লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত ১৫ জানুয়ারি উপজেলার টিলাগাঁও ইউনিয়নের আমানীপুর এলাকায় পারাবত ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল ওয়াহিদ (২২) কুলাউড়া উপজেলার টিলাগাও ইউনিয়নের আমানীপুর গ্রামের মৃত দছু মিয়ার পুত্র।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed