যুক্তরাষ্ট্রে বাড়িতে ঢুকে গুলি, মা-শিশুসহ নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বাড়িতে বন্দুকধারীদের গুলিতে ছয় মাস বয়সী এক শিশু ও তার মাসহ ছয়জন নিহত হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
স্থানীয় সময় সোমবার (১৬ জানুয়ারি) দিবাগত মধ্যরাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত দুই বন্দুকধারীকে খুঁজছে পুলিশ।
তুলারে কাউন্টি শেরিফ অফিসের শেরিফ মাইক বউড্রোক্স সাংবাদিকদের বলেন, এটি একটি পরিকল্পিত হামলা, যা গ্যাং ও মাদক সংশ্লিষ্ট সহিংসতার সঙ্গে সম্পর্কযুক্ত হতে পারে। পুলিশ জানায়, সোমবার ভোর সাড়ে ৩টার দিকে দুজন ব্যক্তি বাড়িটিতে হামলা চালিয়ে গুলি চালান বলে ধারণা করছেন তারা।
একজন প্রতিবেশী পুলিশে খবর দেন। সাত মিনিট পরে ঘটনাস্থলে পৌঁছে বাড়িটির ভেতরে ও বাইরে নিহতদের পড়ে থাকতে দেখে পুলিশ।
Related News
সৌদিআরব জুড়ে সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত, বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতাRead More
আসামে ৭৫০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ, গৃহহীন ৪ হাজার মানুষ
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে আবারও বড় ধরনের উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজ্য সরকার। ধুবড়িRead More



Comments are Closed