মৌলভীবাজারে শাহ মোস্তফা (র.) দরগায় ৬৮২তম ওরস রোববার
বৈশাখী নিউজ ডেস্ক: ৩৬০ আউলিয়ার অন্যতম হজরত সৈয়দ শাহ মোস্তফা বোগদাদী শের সওয়ার চাবুকমার (রহ.) এর ৬৮২তম ওরস মোবারক এর আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (১৪ জানুয়ারি) বাদ আসর মিলাদ মাহফিল, গরু জবেহ ও বাদ এশা জিকির আছকার। পরদিন রোববার সকাল ৯টায় মাজারে গিলাফ চড়ানো, বাদ জোহর শিরণি বিতরণ এবং বাদ এশা আখেরি মোনাজাতের মাধ্যমে দুই দিন ব্যাপী ওরসের কার্যক্রম শেষ হবে।
দরগাহের মোতাওয়াল্লি ও ওরস উদযাপন পরিষদের আহ্বায়ক সৈয়দ খলিলুল্লাহ ছালিক জুনেদ এই তথ্য জানিয়েছেন।
প্রতি বছরই ওরস উপলক্ষে দরগাহ প্রাঙ্গণসহ আশপাশের এলাকা জুড়ে দুই তিনদিন আগে থেকেই মেলার আয়োজন করা হয়ে থাকে। ওরসের সময় চলা মেলাকে কেন্দ্র করে শাহ মোস্তফা সড়কসহ আশপাশের প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে দোকান বসে। বিরাজ করে উৎসবের আমেজ। মেলায় নিত্য প্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি কুটির শিল্পী সামগ্রী, শিশুদের নানা ধরনের খেলনা ও খাবারের দোকান বসে। দেশের বিভিন্নস্থান থেকে মেলায় নানা সামগ্রী নিয়ে আসেন দোকানিরা। ওরস ও মেলাকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মুরিদান, ভক্ত অনুরাগী ও মেলায় আসা জনসাধারণের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে প্রশাসন ও মাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে মাজার প্রাঙ্গণসহ আশপাশের এলাকায় সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। বিজ্ঞপ্তি
Related News
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More
কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলকRead More



Comments are Closed