Main Menu

সিলেট জেলা বিএনপির মানববন্ধন রোববার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফম কামাল হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল আসামীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবীতে রোববার (৮ জানুয়ারী) সকাল ১১ টায় নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে সিলেট জেলা বিএনপি।

উক্ত কর্মসূচিতে বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী অনুরোধ জানিয়েছেন।

Share





Related News

Comments are Closed