সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তাঁর সহধর্মিণী ডাঃ জোবাইদা রহমানের সম্পত্তি বাজেয়াপ্তে আদালতের আদেশের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিল পরবর্তী পথসভায় সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার ও মহানগরের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসানের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সভাপতি সুদিপ জ্যোতি এষ, জেলার সহ সভাপতি জুবের আহমদ, মিনার হোসেন লিটন, জহুরুল ইসলাম রাসেল, সুয়েদুর রহমান সুহেদ, কামরান আহমদ, মহানগরের সিনিয়র যুগ্ম সম্পাদক হোসাইন আহমদ, সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম।
মিছিলে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, দেশব্যাপী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যখন আন্দোলন সংগ্রাম একের পর এক সফল হচ্ছে, ঠিক সেই মুহূর্তে তারেক রহমান ও জোবায়দা রহমানের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। কোন ষড়যন্ত্রই তারেক রহমানের অগ্রযাত্রাকে দাবিয়ে রাখতে পারবে না।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed