কোম্পানীগঞ্জে যুবকের হাতের কব্জি বিচ্ছিন্ন করল চাচাতো ভাইয়েরা
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে হেলাল আহমদ (৩৫) নামের একজনের এক হাতের কব্জি বিচ্ছিন্ন করে ফেলেছে তার চাচাতো ভাইয়েরা। সোমবার (২ জানুয়ারী) বিকেলে উপজেলার কাঁঠালবাড়ী বিলে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পূর্ব কাঁঠালবাড়ী গ্রামের দুই ভাই জসিম উদ্দিন ও আব্দুল হাসেম মিয়ার ছেলেদের মধ্যে জমি নিয়ে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের ১৩ জন আহত হয়েছেন। গুরুতর আহত হন হেলাল আহমদ (৩৫), ইসলাম উদ্দিন (২৫), সাগর মিয়া (২৪), আহম্মদ আলী (৩৫) ও আরিফুল ইসলাম (২৬)। সংঘর্ষে দায়ের কোপে আরিফুল ইসলাম মাথায় আঘাতপ্রাপ্ত হন এবং হেলাল আহমদের এক হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। এজন্য হেলাল আহমদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এ ঘটনায় আব্দুল হাসেমের ছেলে খুর্শেদ মিয়া (৫৫) ও তারা মিয়া(৪০)কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। সংঘর্ষে ব্যবহৃত লাঠিসোটা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। দুইজনকে চিকিৎসাধীন অবস্থায় জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতালে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed