গণমানুষের কবি দিলওয়ারের ৮৬তম জন্মদিন উদযাপন
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেটে একুশে পদকপ্রাপ্ত গণমানুষের কবি দিলওয়ারের ৮৬তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে ১ জানুয়ারি রবিবার দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের উদ্যোগে র্যালি, পুস্পস্তপক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রোববার সকালে নগরের ক্বিন ব্রিজের মুখ থেকে র্যালি সহকারে ভার্থখলাস্থ খান মঞ্জিলে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদ নেতৃবৃন্দ। এরপর কবিভবনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের সভাপতি গীতিকার মোহাম্মদ নওয়াব আলীর সভাপতিত্বে ও ছড়াকার শাহাদত বখত শাহেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন কবি-গবেষক এ কে শেরাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কবিপ্ত্রæ কবি কামরান ইবনে দিলওয়ার, দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের সহ সভাপতি গীতিকবি হরিপদ চন্দ, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি-সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম, কবি সুপ্রিয় ব্যনার্জি শান্ত, কবি কামাল আহমদ, সাহিত্যসেবী হাফসা কামরান প্রমুখ।
Related News
নগরভবনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান থেকে বিরত থাকা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed