কমলগঞ্জে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে চিত্রাংকন প্রতিযেগিতা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের জোড়া মন্ডপে বাঘবাড়ি ইয়ুথ ক্লাবের আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতায় মণিপুরী দুই শতাধিক ক্ষুদে শিক্ষার্থী অংশগ্রহন করে। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
বাঘবাড়ি ইয়ুথ ক্লাবের সহ-সভাপতি উর্মিলা সিনহা’র সভাপতিত্বে ও সাংবাদিক নির্মল এস পলাশের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।
সম্মানিত অতিথি ছিলেন, মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আসিদ আলী, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়, কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কৃষ্ণ কুমার সিংহ, সাংবাদিক আহমেদুজ্জামান আলম ও সালাহ্উদ্দিন শুভ প্রমূখ।
আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযেগিতায় বিজয়ীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed