কমলগঞ্জের আদমপুর বাজারে ফিস সেড উদ্বোধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজারে বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে নির্মিত ফিস সেড এর উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি)’র আওতায় কমলগঞ্জ উপজেলা পরিষদের বাস্তবায়নে আদমপুর বাজার ফিস সেড ও ড্রেন নির্মাণ উপ প্রকল্পের ১২ লক্ষ ২৮ হাজার ৩২ টাকা বরাদ্দকৃত ব্যয়ে ২০২১-২২ অর্থ বছরে এ ফিস সেড নির্মিত হয়।
শনিবার বিকাল ৫টায় কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো: রফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ফিস সেড এর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন, আদমপুর ইউপি চেয়ারম্যান মো: আবদাল হোসেন, এলজিইডি’র উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, জাইকা প্রতিনিধি মুজিবুর রহমান, স্থানীয় ইউপি সদস্য রুসন মিয়া, আব্দুল গফুর, ইজারাদারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed